Headlines News :

Blogger templates

রহস্যময় জগত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রহস্যময় জগত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আড়াই মাস ধরে সূর্য উদিত ফিনল্যান্ডের নুয়রগামে

অবিশ্বাস্য হলেও সত্য যে, ফিনল্যান্ডের উত্তরাঞ্চলে প্রায় আড়াই মাস সূর্য কখনোই সম্পূর্ণভাবে অস্ত যায় না! ফিনিশ মিটিওরোলজিকাল ইন্সটিটিউটের কর্তব্যরত আবহবিৎ মি. ইয়ারি তইবোনেন জানান, ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের শহর উতস্‌ইয়কি-এর সর্ব উত্তরের 'নুয়রগাম' গ্রামে সর্বশেষ সূর্যোদয় হয়েছে মে মাসের ১৫ তারিখে রাত্র ০১:৩২ মিনিটে এবং সূর্যাস্ত হবে আগামী ২৯ জুলাই রাত্র ১২টা ৪২ মিনিটে। তবে এ বছর প্রকৃত মধ্যরাতের সূর্য দেখা যায় ২০ জুন শনিবার।
এর ফলে এ সময়গুলোতে রাতের অন্ধকারের পরিবর্তনে গোধূলির ম্লান আলো বজায় থাকে সারারাত। এ অঞ্চলের উত্তরাংশেও বছরে দুই-আড়াই মাস সূর্য কখনোই সম্পূর্ণ অস্ত যায় না। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে এই আশ্চর্য অলৌকিক মহাজাগতিক দৃশ্য দেখার জন্য আসেন। রাতের বেলা সূর্যের আলো দেখা সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আবার শীতের ওই দুই-আড়াই মাস সূর্যই ওঠে না!
পৃথিবীর অক্ষরেখা তার সমতলের ২৩.৫ ডিগ্রি ঝুঁকে যাওয়ার ফলে প্রতিটি গোলার্ধ গ্রীষ্মকালে সূর্যের দিকে হেলে থাকে, আবার শীতকালে সেখান থেকে সরে যায়। ফলে সুমেরু ও কুমেরু অঞ্চলে বছরের একটি বিশেষ সময় মধ্যরাতেও সূর্য দেখা যায়। কিন্তু যখন কুমেরু অঞ্চলে শীতকাল, তখন দিন ও রাতের মধ্যে কোনো পার্থক্য করা যায় না। কারণ সূর্য সেখানে ওঠেই না।
অবিশ্বাস্য হলেও সত্য যে, ফিনল্যান্ডের উত্তরাঞ্চলে প্রায় আড়াই মাস সূর্য কখনোই সম্পূর্ণভাবে অস্ত যায় না! ফিনিশ মিটিওরোলজিকাল ইন্সটিটিউটের কর্তব্যরত আবহবিৎ মি. ইয়ারি তইবোনেন জানান, ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের শহর উতস্‌ইয়কি-এর সর্ব উত্তরের 'নুয়রগাম' গ্রামে সর্বশেষ সূর্যোদয় হয়েছে মে মাসের ১৫ তারিখে রাত্র ০১:৩২ মিনিটে এবং সূর্যাস্ত হবে আগামী ২৯ জুলাই রাত্র ১২টা ৪২ মিনিটে। তবে এ বছর প্রকৃত মধ্যরাতের সূর্য দেখা যায় ২০ জুন শনিবার। - See more at: http://www.bd-pratidin.com/mixter/2015/06/27/90006#sthash.lSPtEkpw.dpuf

যেখানে ছেলেরা পরে বোরকা, মেয়েরা থাকে খোলামেলা

বিশ্বের সর্ববৃহৎ মরুভূমি সাহারা এলাকায় একটি মাতৃপ্রধান রহস্যময় উপজাতি গোষ্ঠীর খোঁজ পাওয়া গেছে। তুয়ারেগ নামের এ উপজাতি সম্প্রদায়ের ছেলেরা বোরকা পরে থাকে। অন্যদিকে মেয়েরা খোলামেলা হয়ে বেড়ায়। পরিবারের দেখাশুনা ও সম্পদে মেয়েদের কর্তৃত্বই শেষ কথা। কেবল মেয়েরাই বিবাহবহির্ভূত একাধিক যৌন সম্পর্ক স্থাপনের অধিকার রাখে। বুধবারের ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ খবর দেওয়া হয়েছে। জানা গেছে, চতুর্দশ শতাব্দীর রানী তিন হিনানের মাধ্যমে এ উপজাতি গোষ্ঠীর সূচনা হয়েছে। এখানকার পুরুষরা 'সাহারার নীল মানব' নামে পরিচিত। যাযাবর পুরুষরা নীল রঙের বোরকা পরে সমগ্র শরীর ঢেকে রাখে। ফটোসাংবাদিক হেনরিয়েতা বাটলার ২০০১ সালে মরু অঞ্চলে প্রথম এ ধরনের উপজাতির দেখা পায়। মেয়েরা কেন খোলামেলা থাকে- এমন প্রশ্নের জবাবে তাদের একজন তাকে জানায়, 'পুরুষরা মেয়ের সুন্দর মুখ যাতে দেখতে পায়- সেজন্য এ ব্যবস্থা।' মজার ব্যাপার হচ্ছে, এ উপজাতি নিজেদের ইসলাম ধর্মের অনুসারী বলে দাবি করে। কিন্তু মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্য কোনো মুসলিম জনগোষ্ঠীর জীবনাচারের সঙ্গে তাদের মিল নেই। এখানকার নারীরাই পুরুষদের ডিভোর্স দেয় এবং বিবাহবহির্ভূত একাধিক যৌন সম্পর্ক করতে পারে। তবে তাদের প্রাচীন প্রথায় এ ব্যবস্থা ছিল না।

........................... সংগ্রহ।
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. অজানা বিশ্ব - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger